সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জের মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের ৩ সদস্য সুনামগঞ্জে আটক

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৫২৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হবিগঞ্জের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আমড়াখাই গ্রামের কালী কুমার দাসের ছেলে লিটন মিয়া ওরফে শ্রীকৃষ্ণ (২৪), একই থানার নোয়াপাড়া গ্রামের মফিজ আলীর ছেলে রুহেল মিয়া (২২) ও বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও এএসআই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল পেছনে ধাওয়া করে চুরি করা মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এ ৩ সদস্যকে আটক করা হয়। এ ব্যাপারে এসআই লুৎফুর জানান, আটককৃতদের মোটর সাইকেল চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সুনামগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com