শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

প্রধানমন্ত্রী দেশের জনগণের জন্য কাজ করেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জগতপুরে নতুন জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি গতকাল শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন। পরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আবু জাহির এমপি বিগত প্রায় ১০ বছরে তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য কাজ করেন। দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এ সরকারের আমলে সকল শ্রেণি-পেশার লোকজন সুবিধা ভোগ করছেন। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ^ দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারের এ ধারাবাহিকতা রক্ষা করলে অচিরেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উন্নীত হবে ইনশাআল্লাহ।
বক্তারা এমপি আবু জাহিরকে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
ইউপি সদস্য মজিবুর রহমান মারাজের সভাপতিত্বে ও জগতপুর জামে মসজিদের খতিব হাফেজ ফররুখ আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com