বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৪৭৫ বা পড়া হয়েছে

এটি এম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জে ৫০ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের ছালামতপুর নানু মিয়ার কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শামীম মিয়া মৌলভীবাজার জেলার হলুয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার ছালামতপুর নানু মিয়ার কলোনীতে হানা দেয়। এ সময় মাদক সম্রাট শামীম মিয়াকে পুলিশ আটক করে তার ঘর তল্লাশী করে ৫০ পিছ ইয়াবা ও মাদকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ শামীমকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com