বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের যুবককে মৌলভীবাজারে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস সুপারভাইজার হিসেবে মৌলভীবাজারে কর্মরত ফয়ছল আহমেদ নামে এক যুবকে মৌলভীবাজারে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার ফয়ছল আহমেদ বাদী হয়ে মৌলভীবাজার আদালত ২ জনের নাম উল্লেখসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার বিবরণে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টার দিকে মৌলভীবাজার বেরিরপাড় যমুনা পেট্রোল পাম্পের সামনে বেসরকারি প্রতিষ্ঠানের সেলস সুপারভাইজার ফয়ছল আহমেদ কোম্পানির মালামাল সরবরাহ করার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার পুত্র ও আউশকান্দি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দুলাল মিয়াসহ কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাও করে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ফয়ছল চিকিৎকার শুরু করলে দুলালসহ অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় দুলাল মিয়াসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে ফয়ছল আহমেদ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com