সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

চুনারুঘাটের বাল্লা সীমান্তের খোয়াইচর থেকে গরু নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তের খোয়াই চর থেকে কৃষকের ২টি গরু নিয়ে গেছে বিএসএফ। গরুগুলোর মালিক হলেন, গাজীপুর ইউনিয়নের মোকামঘাট এলাকার পলাশ মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে পলাশ মিয়া গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য খোয়াই চরে নিয়ে যান। ঘাস খেতে খেতে গরু দুইটি বাছাইবাড়ি সীমান্ত বরাবর খোয়াই শহরের দুর্গানগর গ্রামের কাঁটাতারের বেড়ার কাছে যাওয়া মাত্র বাছাইবাড়ি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ধরে নিয়ে যায়। বিষয়টি বাল্লা বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি বলছে, বিষয়টি নিয়ে তারা বাছাইবাড়ি বিএসএফ’র সাথে কথা বলে গরু ফেরত নিয়ে আসার ব্যবস্থা করবেন।
এলাকাবাসী জানান, বাল্লা সীমান্তের খোয়াই চরের দখল নিয়ে বিগত সময়ে তৎকালীন বিডিআর (বিজিবি) ও বিএসএফ’র মাঝে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিলো। পরবর্তীতে দু’দেশের মাঝে কয়েকদফা পতাকা বৈঠক ও জরিপের পর ২০০৫ সালে খোয়াইচরকে বাইরে রেখে কাঁটা তারের বেড়া নির্মাণ করে ভারত সরকার। এরপর কাঁটাতার ডিঙ্গিয়ে এসে ত্রিপুরা রাজ্যের দূর্গানগর এলাকার কৃষক ও বাংলাদেশের কৃষকরা মিলে মিশে খোয়াইচরে চাষাবাদ শুরু করে। তবে পুরো খোয়াইচরটি বিএসএফ জোয়ানরা নিয়ন্ত্রনে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com