বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পইলে প্রবাসীর স্ত্রীকে হত্যা হাত-পা-মুখ-চোখ বাঁধা লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ১১৭৯ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ পইল ইউনিয়নের নাজরিপুর গ্রাম থেকে সৌদি প্রবাসীর স্ত্রীর হাত-পা-চোখ ও মুখ বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই মহিলা নাজিরপুর    গ্রামের সৌদি প্রবাসী সঞ্জব আলীর স্ত্রী সাজেরা খাতুন (৫০)। তার মুখে কাপড় গোঁজা রয়েছে বলেও জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী সঞ্জব আলী ও তার একমাত্র ছেলে সৈয়দ মিয়া সৌদি আরবে থাকেন। ২ মেয়েও বিয়ে দিয়েছেন। ছেলের বউ পপি আক্তারকে নিয়ে তিনি বাড়িতে থাকেন। গত রোববার পপি পাশর্^বর্তী শরিফপুর গ্রামে পিত্রালয়ে যান। তখন থেকে সাজেরা খাতুন একাই বাড়িতে থাকতেন। গতকাল শনিবার নিহত সাজেরা খাতুনের মেয়ে মিনা বেগম পাশের বাড়ির শফিক মিয়ার স্ত্রী রেজিয়া আক্তারকে ফোন করে জানান যে, তার মা ফোন ধরছেন না। পরে রেজিয়া এগিয়ে গিয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান সাজেরা খাতুনের দেহ খাটে এবং পা মাটিতে। দেখেই তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে লোকজন ছুটে এসে বাড়ির পেছনের দিকে দরজায় ধাক্কা দিয়ে দেখেন তা খোলা। এদিকে খবর পেয়ে পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ঘটনাস্থলে ছুটে যান। তিনি থানায় খবর দিয়ে সদর থানার ওসি অপারেশন প্রজিৎ কুমার দাশের নেতৃত্বে এসআই সাহিদ ও এসআই পলাশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
সূত্রে জানায়, দুর্বৃত্তরা মহিলার ব্যবহৃত স্বর্ণালঙ্কার ও একটি দামী মোবাইল নিয়ে গেছ।
সদর থানার ওসি অপারেশন প্রজিৎ কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত, পা বাধা ও মুখে কাপড় গোজা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com