বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি নিয়মিত খেলাধূলায় অংশগ্রহন করতে হবেÑজেলা প্রশাসক

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৬৪১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন-স্বাস্থ্যই সকল সুখের মুল। মানুষকে বেচেঁ থাকার জন্য যেমন খাদ্য গ্রহন করতে হয় তেমনি শরীর ও মনকে সুস্থ-সবল রাখতে খেলাধূলা করা প্রয়োজন। যখনই শরীর ও স্বাস্থ্য ঠিক থাকবে তখনই লেখা-পড়াসহ সব কাজ করতে ভাল লাগবে। তাই লেখা-পড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করতে হবে। তিনি গতকাল শনিবার মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নিবার্চিত উপজেলা চেয়ারম্যান ও অন্যতম দাতা সদস্য সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, সহকারী কমিশনার ভূমি শফিউল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, কলেজ গভর্নিং বডির সদস্য গোলাপ খাঁন, খাইরুল হোসাইন মনু, দেওয়ান নিজামউদ্দিন মান্না, আব্দুর নূর। ক্রীড়া উপ কমিটির আহবায়ক জহিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী অধ্যাপক পংকজ কুমার রায়, প্রভাষক মুর্শেদ কামাল, ফরাশুল ইসলাম, আব্বাসউদ্দিন মিজান, কলেজ ছাত্র মোজাহার হোসেন রুবেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com