শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে লন্ডন প্রবাসীর বাসায় চুরির ঘটনায় আটক ৬ জন কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর লন্ডন প্রবাসী শামছু উদ্দিনের বাসা চুরির ঘটনায় পুলিশের হাতে আটক চোর চক্রের গডফাদার স্বামী স্ত্রী সহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে, তাদের কাছে থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় লন্ডনীর ভাগিনা পুরান মুন্সেফী এলাকায় শেখ জহুর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটকরা হল, পশ্চিম তেঘরিয়া গ্রামের কবির মিয়ার পুত্র চোর চক্রের গড ফাদার রিপন মিয়া (৩২) ও তার স্ত্রী ফুল বানু (২৮) এবং শিশু চোর শেবলু (১৩), রায়হান আহমেদ রাজু (১২), সোহাগ (১০), মাইনুদ্দিন (৯) ও ছোটন (১০)। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারী, একটি আইপিএস ওয়াটার পাম্পসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। শিশু চোররা জানায়, রিপন ও ফুল বানুর কথায় তারা বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই করে মালামাল তাদের নিকট জমা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com