রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক বিআরটিএর আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) হবিগঞ্জের উদ্যোগে “নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। অন্যান্যদের মধ্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ হাবিবুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, বিমল চন্দ্র ভৌমিক, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়, নিসচা হবিগঞ্জ জেলা সভাপতি মামুনুর রশিদ মামুন, টেম্পু মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ সড়ক রাখতে হলে শুধুমাত্র সিএনজি অটোরিক্সা বন্ধ করলে হবেনা, সব ধরণের অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। পুলিশ প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে। বাস মালিক সমিতিকে আরো লোকাল বাসের ব্যবস্থাসহ স্টপিজ সংখ্যা বাড়াতে হবে। নতুবা সাধারণ যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়বে। সিএনজি এবং ট্রাক্টরের কারণে প্রায়শই মানুষের প্রাণহানি ঘটছে। ট্রাক এবং ট্রাক্টর দিনের বেলা শহরে প্রবেশে নিষেধ থাকলেও প্রায়শই এদের কারণে শহরে যানজট লেগে থাকে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, মহাসড়কে কোন ধরণের অবৈধ যানবাহন যেমন সিএনজি অটোরিক্সা, ট্রাক্টর, লেগুনা, টেম্পু চলতে দেওয়া হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com