রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, অরবিস ইন্টারন্যাশনাল ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে দিনভর অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ৫ শতাধিক দরিদ্র অসহায় রোগীদের বিনামূলে চোখের ছানি অপারেশনসহ চিকিৎসা প্রদান করা হয়। হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম থেকে আগত রোগী জুবাইদা খাতুন জানান, দীর্ঘদিন ধরে আমার চোখে ছানি পড়েছিল। কিন্তু অর্থাভাবে অপারেশন করাতে পারেনি। যখন সংবাদ পেলাম হবিগঞ্জ উন্নয়ন সংস্থা বিনামূল্যে চোখের ছানি অপারেশন করবে তখনই আমি সংস্থার কর্মকর্তাদের সাথে যোগযোগ করি। তারা আমার বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করে দিয়েছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তালা যেন তাদের কার্যক্রম গতিশীল করেন আমি সেই দোয়া করছি। আজমিরীগঞ্জের জলসুখা গ্রামের হরিচরন সরকার, বানিয়াঙ্গের দত্তপাড়া ইব্রাহিম আলী, শহরতলীর উমেদনগরের ইদ্রিস মিয়াসহ আরো অনেক রোগীরা জানান, উন্নয়ন সংস্থা দরিদ্র মানুষদের যেমন স্বাবলম্ভী করতে সহযোগিতা করছেন। তেমনি তারা দরিদ্র মানুষের চোখের সেবা বা আলো ফিরিয়ে দেওয়ার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করছেন তা নিসন্দেহে প্রসংসনীয়। আমরা এই সংস্থার উজ্জল ভবিষ্যত কামনা করছি। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ এমরান আলম জানান, ছানি পড়া রোগীদের চিহ্নিত করে আমরা মৌলভীবাজার নিয়ে অপরেশন করবো। আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আয়োজন করেছে। আমরা এখানে অনেক রোগীকে ঔষধ ও চশমা দিয়েছি। তিনি বলেন-হবিগঞ্জ উন্নয়ন সংস্থাই শুধু নয় এ ধরণের মহতি কার্যক্রম যারা করবেন, অবশ্যই তাদের যেন সরকারসহ বিভিন্ন দাতা সংস্থা সহযোগিতা করেন। অনুষ্ঠানে আগতরা বলেন-বেসরকারী সংস্থা গুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশাল অবদান রেখে চলছে। যে কোন দূযোর্গকালীন সময়ে তারা মানুষের পাশে এগিয়ে আসে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা তার ব্যতিক্রম নয়। তারা বিভিন্ন সময় বন্যার্ত মানুষের পাশে দাড়িয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষ কর্মে মাঝেই চিরকাল বেচেঁ থাকে। তাই কাজের মাধ্যমে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা তার ধারাবাহিকতা বজায় রাখবে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রোটারিয়ান মোহাম্মদ শাহীন জানান, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা দীর্ঘ ২৫ বছর ধরে জেলার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন স্বাচ্ছন্দে জীবন যাপন করে। এরই ধারাবাহিকতায় দরিদ্র মানুষের চক্ষুসেবা কার্যক্রম বাস্তবায়ন করছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দিনব্যাপি কর্মসুচীতে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়। কয়েকটি বুথে ৫শ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com