বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায়, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। গতকাল শনিবার (৪ এপ্রিল) ভোর আনুমানিক ৩ টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটির পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করে বিজিবি।
অপরদিকে, একই দিনে বিকাল ৪টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্তবর্তী গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ফুচকাগুলোও পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত উভয় অভিযানের মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ৪৪ লাখ টাকা। এসব অবৈধ পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com