রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে স্বামীর পরকিয়া প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন ॥ মামলা

  • আপডেট টাইম শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতনের শিকার হয়েছেন স্ত্রী। অবশেষে নির্যাতিত স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। নির্যাতনকারী স্বামী হলেন, গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের মৃত কবির মিয়া পুত্র সুজন মিয়া। নির্যাতিত স্ত্রীর নাম শিমু বেগম। তিনি একই ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণ কুর্শা) গ্রামের মৃত রমজান মিয়ার কন্যা। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৫ই অক্টোবর সুজন মিয়ার সাথে শিমু বেগম এর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই সুজন মিয়া নাজমিন নামে এক মহিলার সাথে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পরে। এমনকি তার স্ত্রী শিমুকে কোন পাত্তা না দিয়ে পরকিয়া প্রেমিকা নাজমিনের কথা মতো সুজন চলাফেরা করে। প্রায়ই যৌতুকের জন্য শিমু বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে সুজন। সংসারের কথা চিন্তা করে শিমু তার গরীব মায়ের কাছ থেকে ইতিমধ্যে কয়েক দফায় প্রায় ২ লক্ষ টাকা এনে দিয়েছে স্বামী সুজনকে। তারপরও সুজন পরকিয়া চালিয়ে যায় এবং শিশুকে নির্যাতন করে। গত ১৯ আগষ্ট ২০১৮ সুজনের মোবাইলে তার পরকিয়া প্রেমিকার সাথে আপত্তিকর কিছু ছবি দেখতে পায় শিমু। এ নিয়ে কথা বলার জের নিয়ে বেধড়কভাবে পিঠিয়ে শিমুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নির্যাতন সইতে না পেরে শিমু বেগম বাদী হয়ে গত বুধবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার স্বামী সুজন মিয়া ও পরিকিয়া প্রেমিকা নাজমিন বেগমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com