বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ ভাগ্নের হাতে মামা খুন ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগিনার হাতে মামা চেরাগ আলী (৫৫) খুন হয়েছেন। নিহত চেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। এ ঘটনায় ভাগনা বিকাশসহ আরো পাঁচজন আহত হয়েছে। ঘটনার পর পরই এস আই রিপটন এর নেতৃত্বে পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হল ইয়াসিন ও আকরাম। (১৪ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত চেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশকে নিয়ে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে হাতে রামদা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চেরাগ আলী মারা যান। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত চেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাঁধা প্রদান করলে সংঘর্ষ হয়। এতে চেরাগ আলী মারা যান।
চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com