রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নাইন মার্ডার মামলায় বানিয়াচং থানার সাবেক ওসি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে গত বছরের ৫ আগস্ট ৯ জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা মামলায় তৎকালীন সময়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন, সাবেক নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (ওসি) তদন্ত মো: আবু হানিফ। ১৪ আগষ্ট (বৃহস্পতিবার) তিনি এ প্রতিবেদককে নিশ্চিত করেন বলেন, ১৩ আগষ্ট (বুধবার) রংপুর জেলা ডিবি পুলিশ রংপুর পুলিশের রেঞ্জ অফিসে পরিদর্শক পদে থাকা কর্মস্থল থেকে তাকে আটক করা হয়েছে। সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের নেওয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ওসি দেলোয়ার বানিয়াচং থানায় কর্মরত ছিলেন।
সেদিন বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গ্যানিংগঞ্জ (নতুন বাজার) প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৮/১০ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিলের একটি অংশ থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে ৪১ জন সহ দিনভর আন্দোলন চলাকালে ৭ জন নিহত হন। এ সময় চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করলে মৃতের সংখ্যা দাড়ায় ৮ জনে। এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরী দাসকে গভীর রাতে সেনাবাহিনী সকল অবরুদ্ধ পুলিশকে উদ্ধারকরাকালীন সময়ে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করলে মৃত্যুর সংখ্যা দাড়ায় ৯ জনে এবং সর্বশেষ এই ঘটনায় পুলিশের গুলিতে আহত গুলিবিদ্ধ আনাস ৬ আগষ্ট সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোট ১০ জনের প্রানহাণী ঘটে এবং শতাধিক এর উপরে গুলিবিদ্ধ সহ অনেকেই আহত হন। এই ঘটনায় নয় জন নিহতের পরিবারের পক্ষ থেকে ও থানা পুড়িয়ে সরকারি সবকিছু ধ্বংস করে অস্ত্র গুলাবারুদ লুটপাট এবং এক পুলিশ সদস্য (এসআই) সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা একটি মামলা সহ পরপর দু’টি মামলা করা হয়। তারপর পুলিশের গুলিতে নিহত হওয়া সাদিকুল হত্যার অভিযোগ এনে তার ছোট্ট ভাইয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) দিলোয়ার হোসেন পুলিশ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, নিরীহ জনসাধারণ এবং অনেক প্রবাসীদের আসামি করে আরেকটি অভিযোগ দায়ের হয়। এই অভিযোগ এর পর ২য় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর এর প্রতিনিধিদল বানিয়াচং আসেন এবং পৃথক পৃথকভাবে ইতোমধ্য ৩০ জনের অধিক লোকজনের সাক্ষ্য নিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com