বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে শাহ্ তাজ উদ্দিন কোরেশী (র:) হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে শাহ্ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২ টায় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
জানা যায়, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয় অফিস সহকারী সুমনা আক্তার গত ৭ আগষ্ট বিদ্যালয়ের ৪জন শিক্ষক, ১জন অভিভাবক প্রতিনিধি ও ৩ জন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মানববন্ধনকারীদের দাবী মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ও অনতিবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যাতায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী প্রদান করেন। আন্দোলনকারীরা আরো বলেন, অভিযুক্ত সুমনা আক্তার, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। মানববন্ধনে উপস্থিত থেকে ছাত্রদের দাবীর সাথে সহমত প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত নবীগঞ্জ-বাহুবল আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মাদ শাহজাহান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী সাইদুল হক চৌধুরী, গোলাম রব্বানী, সোহেল আহমেদ, আরজু মিয়া, লুৎফুর রহমান, হেলাল আহমেদ, শাহনেওয়াজ, বাছিতুর রহমান রুহেল, ছালেক মিয়া, আবুল কাশেম, ফয়ছল আহমেদ, নাইম, রুমান, কিবরিয়া, ছালেহ প্রমূখ। মানববন্ধন ও বিক্ষোভকালে মামলার ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com