বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান ॥ জরিমান প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পোল্টি ফার্ম, হোটেল রেষ্টরেন্ট ও ফার্মেসীতে অভিযান চালিয়ে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইসতি হোটেলকে ২ হাজার টাকা, মা ভেটেরিনারি ফার্মেসীকে ১ হাজার টাকা, রহমান পোল্টিকে ২ হাজার টাকা, মঈন উদ্দিন পোল্টিকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আমজাদ হোসেন। সার্বিক সহযোগিতা প্রদান করেন আজমিরীগঞ্জ থানার এএসআই মোঃ রাসেল ও একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com