বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে ইংল্যান্ড প্রবাসীসহ ৩জনকে মারধর ॥ নগদ টাকা পাউন্ড ও মোবাইল ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৭২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ইংল্যান্ড প্রবাসীসহ ৩জনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধরক মারধর করা হয়েছে। পরে একাধিক সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর এবং টিপসই রেখে তাদের নিকট থেকে দেড় লক্ষাধিক টাকা ও ৩টি দামী মোবাইল হাতিয়ে নিয়েছে। বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামে। আহতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বুধরাইল গ্রামের ইংল্যান্ড প্রবাসী মুজিবুর রহমান, আব্দুল হান্নান ও মোঃ আরজু মিয়া।
আহত ইংল্যান্ড প্রবাসী মুজিবুর রহমান জানান, তার শ্বাশুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন গকুলপুর গ্রামের রিপন নামে এক ব্যক্তি। ঈদ উপলক্ষে মুজিব দেশে আসেন। তিনি মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য গতকাল দুপুরে রিপনের বাড়ি যান। এ সময় রিপনসহ কতেক ব্যক্তি আলোচনার এক পর্যায়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধরক মারধর করে। এক পর্যায়ে তাদের নিকট থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা, ইংল্যান্ডের ৫শ পাউন্ড ও ৩টি দামী মোবাইল হাতিয়ে নেয়। পরে একাধিক সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর এবং টিপসই রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আহতরা জানান, ঘটনার পর তারা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com