রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দুটি বাসের সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় নামকস্থানে এঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির কামা পরিবহণের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৩০১০৮) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় নামকস্থানে অপর একটি গাড়িকে ওভারটেকিং করতে গেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-মোবারকা পরিবহণের যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৪৬৯২৪ ) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন, কামা পরিবহণের সুপার ভাইজার আকাশ মিয়া (৩০), হাসান মিয়া (২৬), তুহিন মিয়া (২৯), মামুন মিয়া (১৮), জুলেখা বিবি (৭৫), আশরাফ মিয়া (২৬), বিজয় উদ্দিন (১২), হাকিম মিয়া (৩০)। তাৎক্ষণিক অপর আহতদের পরিচয় জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com