রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিবপুর গ্রামবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের শিবপুর গ্রাবাসীর উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল বালিখাল নদীতে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় ৬ দল অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন বাঘাহাতা গ্রামের দল, দ্বিতীয় স্থান অর্জন করে টঙ্গীরঘাট ও তৃতীয় স্থান অর্জন করে পইল দল।
নৌকা বাইচ শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন নগেশ চন্দ্র দাশ। হরি শংকর দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, শামীম চৌধুরী, ডাঃ অসিত রঞ্জন দাশ, ইঞ্জিনিয়ার ফণি ভূষণ দাশ, নবীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, হিরেন্দ্র পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা গোপাল দাশ, হাবিবুর রহমান চৌধুরীসহ এলাকার মুরুব্বিয়ান ও যুবকরা। নৌকা বাইচে সার্বিক পরিচালনায় ছিলেন চন্দন দাশ, রিপন দাশ, মুহিত লাল দাশ, আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com