বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৭৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রযুক্তির বিকাশ দ্রুত প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে দিতে নিরলস ভাবে কাজ করছে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে বেগবান করার জন্য দেশের সকল প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই আন্তরিক হতে হবে। শুক্রবার বিকেলে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নবীগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত ওহী কমিউনিকেশন পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণের চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী। ওহী কমিউনিকেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দেওয়ান ওহী গাজীর সভাপতিত্বে ও বুরহান গাজী এবং জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জুল হক, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সিলেট বিভাগীয় প্রধান মকলিছুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রভাষক মোশারফ মিঠু, শিক্ষক আবুল কাসেম (বিএসসি), আব্দুল মান্নান, সাংবাদিক মুজিবুর রহমান, ছনি চৌধুরী, শামীম আহমেদ, রুহেল আহমেদ, জিয়াউর রহমান। সভাপতির বক্তব্যে ওহী কমিউনিকেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দেওয়ান ওহী গাজী বলেন, শিক্ষার্থীরা যত বেশি কম্পিউটার শিখবে দেশ ততবেশি সমৃদ্ধ হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে কম্পিউটার শিখার বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com