রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মক্রমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির পরিচিতি সভা মঙ্গলবার বেলা ৩টায় দক্ষিণ সাঙ্গর বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা নাজমুল আলম চৌধুরী লোকমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হুসেন মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, উপজেলা যুবদল সভাপতি শেখ আমির হুসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। বক্তব্য রাখেন উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সাদিক মিয়া, জমির উদ্দিন খান উস্তার, জহিরুল ইসলাম নাছিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ছালাম চৌধুরী, মোঃ কাজল মিয়া চৌধুরী, এনামুল হোসেন তালুকদার, মাওঃ আবিদুর রহমান তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, আলী হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুবুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবিদ মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূরুজ্জামান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সিরাজ মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাবেক মেম্বার মোঃ ফুরাই মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আব্দুন নূর, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সোহেল মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সামেদ মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নজির মিয়াসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com