রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে র‌্যাবের অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম শামীম মিয়া (২৫)। তিনি দুর্লভপুর গ্রামের ওহাব আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সাহেবনগর এলাকায় জনৈক জলিল মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১৫৬ পিছ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ডসহ তাকে আটক করে। আটক শামীম এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও শামীমকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com