শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে পুকুর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পুকুর থেকে সুজন বাউড়ী (১৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার শাহজালালপুর এলাকার একটি পুকুর থেকে সুজনের মরদেহ উদ্ধার করে তার সহকর্মীরা। সুজন মৌলভীবাজারের চাতলপুর চা বাগান এলাকার দুর্গাচরণ বাউড়ির ছেলে। তিনি হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সুজনের সহকর্মী লক্ষ্মীচরণ ও রহমত আলী জানান, তারা ১০ জন হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করেন। সন্ধ্যায় বানিয়াচংয়ের শাহজালালপুর এলাকায় কাজ শেষে সবাই গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে সবাই উঠে এলেও সুজন নিখোঁজ হন। পরে রাতে মাছ ধরার জাল দিয়ে পুকুর থেকে সুজনকে উদ্ধার করা হয়। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ ত্রিলোক কান্তি দাশ মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক সামিউল আশরাফ জানান, বিষয়টি আমার জানা নেই। বানিয়াচং থানার ওসি জানান, বিষয়টি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com