সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ভ্র্যম্যমান আদালতের অভিযান ৪ ব্যবসা প্রতিষ্টান ও ২ চালককে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ২ যানবাহন চালককে আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকঞ্জী বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে বড়বাজারের বেশ ক’টি মসলার দোকান, ভুসিমালের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী এনাম হোসেনকে ৩শ টাকা, ফারুক মিয়াকে ৩শ টাকা, দুলাল মিয়াকে ৩শ টাকা, আবুল কালামকে ৩শ টাকা এবং রাস্তায় অবৈধ পার্কিং করার দায়ে সিএনজি অটোরিক্সা চালক আল আমিনকে ৩শ টাকা এবং মওদুদ আহমেদকে ১শ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে কারো দোকানে মূল্য তালিকা না পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জন সাধারণের চলাচলের স্বার্থে এবং রাস্তায় যানযট নিরসনের জন্য যত্রতত্র দোকান পাট না বসানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com