সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে টাকা আত্মসাত মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার যজকেশরী গ্রামের মোঃ জালাল মিয়া (৫০) টাকা আত্মসাত মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ৩ বছরের পলাতক আসামীকে সিলেটের বন্দর বাজারের কাচা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, উমেদনগর এলাকার নবীগঞ্জ রোডের ভাড়াটিয়া হিসেবে থেকে ব্যবসা করত জালাল মিয়া। ব্যবসায়ী কাজে জালাল উমেদনগর জুলহাস মিয়া জালালকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়। পরে ব্যবসায়ী জালাল ব্যবসায় ক্ষতিগ্রস্থ হলে দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে। হঠাৎ করে জালাল মিয়া উধাও হয়ে যান।
এ ঘটনায় হবিগঞ্জ জেলার বিজ্ঞ আদালতে ১টি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়। এর পর থেকে জালাল পালিয়ে বেড়ান। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইয়াসিনুল হকের নেতৃত্ব এ এসআই আব্দুল কাদির জিলানী একদল পুলিশ সিলেটের বন্দর বাজার এলাকার অস্থায়ী কাচা বাজার থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com