বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের মা’য়ের সাথে অভিমান করে, স্কুল ছাত্রের গলায় ফাস

  • আপডেট টাইম শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৭১২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জে মা’য়ের সাথে অভিমান করে মুহিন চন্দ্র চৌধুরী (১২) নামের এক স্কুল ছাত্র গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত মুহিন শহরের ওয়ার্কসপ ব্যবসায়ী নারায়ন চন্দ্র চৌধুরীর একমাত্র ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের ওসমানী রোডস্থ ভাড়াটে বাসায় এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের গুগড়াপুর গ্রামের নারায়ন চন্দ্র চৌধুরী প্রায় ১০/১২ বছর ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ রতœা ভিলার ৩য় তলায় একটি রুমে ভাড়ায় থাকেন এবং ওই সড়কে তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের দোকান রয়েছে। তার একমাত্র ছেলে মুহিন চৌধুরী গেল বছর নবীগঞ্জ জেকে হাইস্কুল থেকে ৬ষ্ট শ্রেণীতে পরীক্ষা দিলে অকৃতকার্য হয়। ফলে পুণরায় এ বছরও ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হয়। ছেলের লেখাপড়ায় অমনোযোগী থাকায় তার মা মাঝে মধ্যে শাসন করতেন। গত বৃহস্পতিবার ব্যবসায়ীক কাজে তার বাবা নারায়ন চৌধুরী ঢাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যায় পড়ার জন্য তার মা শাসন করেন। রাত প্রায় ১১ টার দিকে মুহিনের মা বাসার ছাদের উপর যান। সেখান থেকে ফিরে এসে ছেলে মুহিন চৌধুরী ঘরের ফ্যানের সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো অবস্থায় দেখতে পান। পরে তার সুরচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাত ১১.৫৫ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মফিজুল হক মৃত মুহিনের ছুরতহাল তৈরী করে থানায় নিয়ে আসেন এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এছাড়া ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিবেশীরা জানান, রতœা ভিলার ৩য় তলায় দীর্ঘ ১০/১২ বছর ধরে নারায়ন চৌধুরী, তার স্ত্রী এবং একমাত্র ছেলে মুহিন চৌধুরী একটি রুমে ভাড়াটে হিসেবে বসবাস করতেন। পাশের রুমে থাকেন পল্লী বিদ্যুত অফিসে কর্মরত ৪ যুবক। ঘটনার দিন ওই ৪ যুবকও বাসায় ছিলেন না। আত্মহত্যার খবর পেয়ে প্রতিবেশীরা মুহিনের বাসায় গেলে দেখতে পান মুহিন চৌধুরী ঘরের দেয়ালে নিজ হাতে লিখেছেন “যখন আমি থাকবো নাকো, আমায় রেখ মনে”। কবিতার এই লাইনটি ঘটনার কিছুদিন আগে লেখা হয়েছে বলেও প্রতিবেশীতের ধারনা। অপর একটি সুত্রে জানা যায়, নিহত মুহন চৌধুরীর মা দিবারাত্রি ভাড়াটে বাসার ছাদের উপর ঘনঘন আসা যাওয়া করতেন। কিন্তু কেন যেতেন এ বিষয়টি স্পষ্ট করে কেউ বলতে পারেন নি। ধারনা করা যাচ্ছে, মা’য়ের শাসনের কারনেই হয়তো বা মুহিন চৌধুরী অভিমান করে আত্মহননের পথ বেচেঁ নিয়েছেন। এ ব্যাপারে ওসি (তদন্ত) বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মর্মে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com