বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের ব্যবসায়ী গৌরাঙ্গ হত্যাকাণ্ড ॥ ঘনিষ্টজনরাই জড়িত বলে দাবি করছেন তার ভাই

  • আপডেট টাইম বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাস চৌধুরী হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন হয়নি। রোমহর্ষক এ হত্যাকাণ্ডের ছয়দিন অতিবাহিত হলেও পুলিশ এর কোন ক্লু পায়নি। পরিবারের ধারণা ব্যবসায়ীক লেনদেনের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। নিহতের বড় ভাই মানবেন্দ্র লাল দাস চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, তার ভাইকে যে বা যারা হত্যা করেছে তারা গৌরাঙ্গ লাল দাসের খুবই কাছের লোক হতে পারে। মূলত ব্যবসায়ীক লেনদেনই এই হত্যাকাণ্ডের কারণ বলেও তিনি দাবি করেন। এ দিকে এ ঘটনায় সোমবার মধ্যরাতে নিহত গৌরাঙ্গ লাল দাস চৌধুরীর বড় ভাই রাজ গোপাল দাস চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক বলেন, গৌরাঙ্গ লাল দাস চৌধুরী হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অচিরেই তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হবে। তিনি আরো বলেন, ওই ব্যবসায়ী নিখোঁজের পর থেকে প্রতিটি ঘটনা পুলিশ গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টায় কর্মচারিকে দোকানে রেখে কিছুক্ষণের মধ্যেই আসছি বলে বাইরে যান গৌরাঙ্গ লাল দাস চৌধুরী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি দোকানে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুটি মোবাইল নাম্বারই বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর ২৮ জুলাই শনিবার বিকেল ৩ টার দিকে চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের সন্নিকটে খোয়াই নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। প্রথমে লাশটির পরিচয় পাওয়া যায়নি। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাশ চৌধুরীর স্বজনরা সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌছে লাশটি গৌরাঙ্গ লাল দাশ চৌধুরীর বলে সনাক্ত করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com