সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে এমপি আব্দুল মজিদ খান ॥ জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিবেন অথচ সেবা দিবেন না তা হতে পারে না

  • আপডেট টাইম বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জনগণের ট্যাক্সের টাকায় সরকারী বেতন ভাতা নিবেন, অথচ তাদের সেবা দিবেন না তা হতে পারে না। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কোন সিদ্ধান্ত মুখে নয়, কাজে বাস্তবায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল পরিচালনা পরিষদের সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সরকার ডাক্তার নার্স ও কর্মচারীদের থাকার জন্য আধুনিক ভবন নির্মাণ করেছে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে আধুনিক ভবন নির্মাণ করেছে যাতে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়া যায়। এত সুযোগ সুবিধা দেয়ার পর ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্বে কোন রকম অবহেলা করলে তা বরদাশত করা হবে না। তিনি হাসপাতালে ডাক্তার, নার্সসহ সার্বিক জনবল বৃদ্ধিকরণে টিএইচওকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। সভায় সকলকে অবিহত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাদী মোঃ শাহপরান’র সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার খানম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দেব, ম-মনির শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটার্জি, মোন্তাকিন বিশ্বাস প্রমুখ। সভা শেষে তিনি নব নির্মিত ভবনসহ হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com