বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে অজ্ঞাত রোগে আক্রান্ত ১১ স্কুল শিক্ষার্থী

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৮২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে এসব ছাত্র-ছাত্রী শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষনিক শিক্ষকরা আক্রান্ত ছাত্র-ছাত্রীদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। আক্রান্ত যে কয়েকজনের নাম পাওয়া গেছে তারা হলেন, রোমানা আক্তার (১৪), নাজমুল (১২), রবিউল (১৪) সাবিকুন্নাহার (১৬), তন্নী আক্তার (১২), সোহেল মিয়া (১৫), সোহাগ মিয়া (১০), লিমা আক্তার (১২), জুমা আক্তার (১৩) ও রমজান নেছা (১৪)। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনউদ্দিন ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল হক ও টি.এইচও গোলাম মহিউদ্দিন স্কুল পরিদর্শন করেন।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক চৌধুরী বলেন, গত ১ সপ্তাহ যাবৎ স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে আসলে তারা মাথা ব্যাথা ও শরীর ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্কুল থেকে ছুটি নিয়ে চলে যায়। এ পর্যন্ত ১১ জন আক্রান্ত হয়েছে। আজ ২৮ জুলাই স্কুলের ক্লাস শুরু হওয়ার পর উল্লেখিত ছাত্র-ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অজ্ঞাত রোগে আক্রান্ত ২ ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে অন্যান্য শিক্ষকরা বলেন আজ সপ্তাহ খানেক যাবৎ এ অজ্ঞাত রোগের ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, মুলত গরমের কারনে একজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। তার দেখা দেখি ও আতংকে অন্যান্যরাও অসুস্থ হয়ে যায়। মুলত আতঙ্কিত হওয়ার কারনে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মইন উদ্দিন ইকবাল বলেন, শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তারা সম্পূর্ণ নিরাপদ আছে। ভয়ের কোন কারন নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com