শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

যুক্তরাষ্ট্রে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ প্রথম হবে-এই স্বপ্ন দেখেন জয়

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, উন্নয়নশীল দেশের কাতারে প্রথম হবে বাংলাদেশ-এই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাঁর মেধাবী নেতৃত্বের কারণে বাংলাদেশে থ্রি জি, ফোর জি’র পর এবার আসছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি। সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর অবদানেই আজ মহাকাশে অবস্থান নিয়েছে বাংলাদেশ। অচেনা এক জগতে বিচরণ করছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। প্রধানমন্ত্রী ও তাঁর সুযোগ্য সন্তানের অবদানেই রচিত হয়েছে ইতিহাসের গৌরবোজ্জ্বল এক অধ্যায়। বিশ্বের বুকে আজ বাংলাদেশিরা জানান দিচ্ছে মহাকাশে স্যাটেলাইট ক্ষমতাধর দেশের সদস্য এখন আমরাও।
২৭ জুলাই যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সারাদেশে যুবদল ছাত্রদলের ক্যাডার বাহিনী তৈরী করে দেশের সম্পত্তি লুটে খাওয়ায় ব্যস্ত ছিল। বিএনপি-জামায়াতের সময়ে বাংলাদেশ সকল ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমরা এখন উন্নয়নশীল দেশ। আমাদেরকে এখন কোনো রাষ্ট্র ভিক্ষুকের জাতি বলতে পারে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্রমশ উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করার বিকল্প নেই। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সকল সদস্যকে যার যার অবস্থানে থেকে স্ব স্ব এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন বার্তা পৌছে দেয়ার আহবান জানান। অত্যন্ত ঝাকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি তিনি ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুবল দেবনাথসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com