সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

শহরের কোট মসজিদ এলাকা থেকে মোটরসাইকেল চুরি

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র কোট মসজিদ এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে একটি গ্লামার মোটরসাইকেল চুরি হয়। সাইকেলটির মালিক সুতাং মৎস্য ভান্ডারের স্বত্ত্বাধিকারী এম এ মালেক। সাইকেলের মালিক জানান, শুক্রবার বিকেলে চাঁদের হাসি হাসপাতালের ৫ম তলায় রোগী দেখতে পার্কিংয়ে গাড়ী রেখে উপরে যান। ঘন্টাখানে রোগীর পাশে থেকে নিচে নেমে দেখেন সাইকেল নেই। সঙ্গে সঙ্গে হাসপাতাল পরিচালনা কর্তাব্যক্তিদের সাথে যোগাযোগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সিসি ক্যামেরার মনিটর তল্লাসী করে মোটরসাইকেল চুরির ঘটনাটি অবগত হয়। তাৎক্ষণিক হবিগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করলে থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় জিডি দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com