শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইউনিয়ন চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ রেড ক্রিসেন্টের নিন্দা

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট-এর আজীবন সদস্য ফজলুর রহমান খানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট। গতকাল শনিবার পত্রিকা প্রদত্ত এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান সোসাইটির সেক্রেটারী আতাউর রহমান সেলিমসহ সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দরা চেয়ারম্যানের উপর বর্বরোচিত এ হামলার ঘটনায় সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই রাত ১২টায় চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর একদল দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে চেয়ারম্যান ফজলুর রহমান খানসহ দু’জন গুরুতর আহত হন। বর্তমানে চেয়ারম্যান ফজলুর রহমান খান ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com