বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে গাড়ির চাপায় মারা গেল বিপন্ন জাতের মেছো বাঘ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মারা গেছে বিপন্ন প্রাণী একটি মেছোবাঘ। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে উপজেলার সুরাবই এলাকায়। পরে মারা যাওয়া মেছোবাঘটি রাস্তায় পড়ে থাকলে একের পর এক গাড়ির চাপায় রাস্তার সঙ্গে মিশে যায় তার হার-মাংস। স্থানীয়রা জানান, সুরাবই এলাকার পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড়। স্থানীয়রা পাহাড় এবং এর আশপাশের এলাকায় প্রতিদিনই দেখতে পান মেছোবাঘদের। লোকালয়ে এসে মানুষের ছাগল, বাছুর এবং হাঁস-মুরগি ধরে নিয়ে যায়। তাদের ধারণা আজও হয়তো বাঘটি শিকারের উদ্দেশ্যে এসেছিলো। কিন্তু রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় মারা যায়। চুনারুঘাটের বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ধারনা করা হচ্ছে ওই এলাকার পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড় থেকে খাবার সংগ্রহের তাগিদে মেছোবাঘটি লোকালয়ে এসেছিলো। যে কারণে দুর্ঘটনার স্বীকার হয়েছে। স্থানীয়ভাবে মেছোবাঘের নাম গো-বাঘা। অনেক এলাকায় চিতা বাঘ হিসাবেও পরিচিত এরা। এক সময় দেশজুড়ে ছিলো তাদের বিচরণ। তবে এখন প্রাকৃতিক বন বাদে অন্যত্র মেছোবাঘ মহা বিপন্ন প্রাণী। ইংরেজি নাম ঋরংযরহম পধঃ. বৈজ্ঞানিক নাম ঋবষরং ারাবৎৎরহধ. লেজ বাদে শরীরের মাপ ৭০-৮০ সেন্টিমিটার। লেজের মাপ ৬০-৬৫ সেন্টিমিটার। ওজন ১২-১৫ কেজি।
মেছোবাঘের খাদ্য তালিকায় রয়েছে-ধেনো ইঁদুর, নির্বিষ সাপ, বুনো খরগোশ, পাখি, কাঁকড়া, কচ্ছপ, শিয়াল, কুকুর, বাছুর, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি। দক্ষ শিকারি এরা। তুখোড় লড়াকুও বটে। শরীরে শক্তি ধরে প্রচণ্ড। গাছে চড়তে ওস্তাদ। রাতে গাছে চড়ে বড় পাখিসহ পাখির ডিম-ছানা খায়।
বাংলাদেশে এখনও সুন্দরবনসহ বৃহত্তর সিলেট ও চট্ট গ্রামের পাহাড়ি বনে মেছোবাঘের দেখা মেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com