সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভণিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক এম.এ আহমদ আজাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভণিং বডি নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষে আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান এর নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান গভণিং বডির সভাপতি হাজী সুহুল আমিন, সাবেক সভাপতি হাজী আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাজী শাহনুর আলম সানুর, সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুক মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাহার চৌধুরী, বর্তমান সদস্য আব্দুর রকিব, শাহ্ এবাদুর রহমান দ্বারা, মোঃ মানিক মিয়া, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান বখত, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত, বিশিষ্ট সমাজসেবক কাছন মিয়া, ফকির ফজলু মিয়া, ইউপি সদস্য খালেদ আহমদ জজ, ইউপি সদস্য আব্দুল মুকিত, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ক্যাশিয়ার আব্দুন নূর, ডাঃ পলাশ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ লেবু মিয়া, শিক্ষক তজমুল আলী, মহসিন চৌধুরী, শিহাব আল আজাদ, অলি আহমেদ চৌধুরী, প্রদীপ সূত্রধর, শাহীন বখত প্রমুখ। উল্লেখ্য, আগামী ৩১ জুলাই অত্র প্রতিষ্টানে গভাণিং বডির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com