রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে ভেজাল বিরোধী অভিযান ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিরপুর বাজারে এই অভিয়ান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় গাউসিয়া বেকারিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি এবং পুড়া তেল ব্যবহার করায় বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মিষ্টির প্যাকেটের ভেতরে অতিরিক্ত কাগজ ঢুকিয়ে ওজনে কারচুপি করায় বিসমিল্লাহ সুইটসকে ২ হাজার টাকা এবং পঁচা ফল বিক্রির দায়ে আজমল আলী ও আব্দুল বারীর ফলের দোকানকে ১ হাজার ও ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং এসআই অমিতের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com