রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল বৈলাকীপুর চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারী স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। খেলায় ৩-০ গোলে চ্যাম্পিয়ান হয়েছেন উপজেলার করগাওঁ ইউনিয়নের বৈলাকীপুর প্রাইমারী স্কুল। রার্নাসআপ হয়েছেন কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাও প্রাইমারী স্কুল। বঙ্গমাতা টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে খড়িয়া প্রাইমারী স্কুল। রার্নানআপ হয়েছে বৈলাকীপুর প্রাইমারী স্কুল। খেলা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও কৃতি ফুটবলার মিজানুর রহমান ও আব্দুল আলীম। পরে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং শিক্ষক রুবেল মিয়া ও আব্দুল মজিদের পরিচালনায় পুুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার প্রঞ্চানন কুমার সাহা, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রাহেলা খানম, শাহিনুর আক্তার চৌধুরী পান্না, শিরীন ফাতেমা, বিপুল দেব, লিটন দেবনাথ প্রমূখ। পরে টুর্ণামেন্টে অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com