বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ পৌর এলাকার আকলিমা ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫০ পিস ইয়াবাসহ আকলিমা আক্তার (৩৩) নামে এম মহিলাকে আটক করা হয়েছে। সে পৌর এলাকার রুদ্রগ্রাম রোডের বরাকনগর এলাকার আঙ্গুর মিয়া চৌধুরীর স্ত্রী। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে গতকাল বিকেলে নবীগঞ্জ পৌর এলাকাস্থ বাসা থেকে আকলিমাকে আটক করা হয়। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর খায়রুল আলম বাদী হয়ে আকলিমা ও তার স্বামী আঙ্গুর মিয়া চৌধুরীকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দয়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আঙ্গুর মিয়া চৌধুরী ও তার স্ত্রী আকলিমা আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। গোপন সংবাদের বিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে গতকাল বিকেল ৩টার দিকে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের ঘরের খাটের তোষকের নীচ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার ও আকলিমাকে আটক করা হয়। এ সময় তার স্বামী আঙ্গুর মিয়া চৌধুরী বাড়িতে ছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com