রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে ৯৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলার পানসী রেস্টুরেন্ট এলাকা থেকে মৌলভীবাজার জেলার মাহমুদ আলী (৩৮)ও নৌশেদ মিয়া (২৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা :- মৌলভীবাজার অমর কোণা গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র মাহমুদ আলী এবং একই জেলার আইনপুর গ্রামের আব্দুল মুমিন মিয়ার পুত্র নৌশেদ মিয়া (২৮)। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ এর বিশেষ টিম মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া এলাকা থেকে ৯৭ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে মাহমুদ আলী ও নৌশেদ মিয়া সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com