শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নৈশ্য প্রহরীর প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী নায়েব আলী কৃর্তক প্রাণনাশের হুমকি দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন ০প্রধান শিক্ষক মোঃ সামসুল হক। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের কাছে তিনি এ আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নৈশ্য প্রহরী নায়েব আলী ও এলাকার কিছু কুচক্রী মহলের সহায়তায় আমাকে বাধা প্রদান করছে। গত ২/৩ বছর পূর্বে নায়েব আলী অত্র বিদ্যালয়ের সিলিং ফ্যান চুরির অভিযোগে থানায় গ্রেফতার হয়েছিল। পরে উপজেলা চেয়ারম্যান ও ইউ/পি চেয়ারম্যানের সহায়তায় সিলিং ফ্যান ফেরত দেওয়ায় তাকে মুক্ত করে আনা হয়েছিল। এরপর থেকেই একটি কুচক্রি মহলের ইন্ধনে সে আমার বিরদ্ধে যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই জের ধরে গত ১৭ এপ্রিল বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে কাজের কথা বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে বলে এটা আমার দায়িত্ব নয় আমার কাজ হল রাতে। আমি এ কাজ করতে পারব না। এবং আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়। এরপর বিষয়টি ম্যানেজিং কমিটি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমমুদুল হককে জানানো হলে তিনি বিষয়টি শুনে তাকে বুঝানোর চেষ্টা করেন যে বার্ষিক অনুষ্ঠানটি সকলের তাই সবাইকে কাজ করতে হবে। কিন্তু তিনি না বুঝে আমাকে একের পর এক বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন আদালতে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। গত শনিবার বিদ্যালয়ের পাশের বাড়ির বাসিন্দা মোঃ কবির মিয়া আমাকে ফোন দিয়ে জানান, নায়েব আলী ও তার লোকজন রাস্তায় উৎপেতে বসে আছেন। আপনি সভাপতির সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে আসবেন অন্যথায় আসবেন না। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য হাজি আম্বর আলী সাহেব ও উপজেলা চেয়ারম্যানের গাড়ির চালক ও অফিস সহায়ক লাইজু মিয়াও হুমকির ধাম্মকির বিষয়ে অবগত করেন। তাই আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমার নিরাপত্তা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com