সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের আ.ন.স হাবীবুর রহমান আর নেই ॥ শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫১৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের আ.ন.স. হাবীবুর রহমান এর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বেনিভিল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বানিয়াচং উপজেলার শরীফখানী মহল্লায় জন্ম গ্রহন করেন। তার বাবা সৈয়দ মখলিছুর রহমান ছিলেন স্কুল শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম হাবীবুর রহমানের স্ত্রী গৃহিনী, মেয়ে উপমা রহমান আমেরিকায় সফট্ওয়ার ইঞ্জিনিয়ার। বড় ছেলে অনীক রহমান আমেরিকার একটি প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার। ছোট ছেলে প্রতীক রহমান একটি বেসরকারী টেলিভিশনের সাংবাদিক। এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান, বিএনপি কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হুসেন মাস্টার, বিএনপির আহবায়ক মুজিবুল হুসেন মারুফ, প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান, সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, দৈনিক মানবকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরীসহ এলাকার বিশিষ্টজনেরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আ.ন.স. হাবীবুর রহমান ছিলেন বয়স্ক সাক্ষরতা ও উপানুষ্ঠানিক শিক্ষা আন্দোলনের এক অগ্রপথিক। বিগত চার দশক ধরে বাংলাদেশে বয়স্ক সাক্ষরতা ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ প্রদান ও উপকরণ উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন হাবীবুর রহমান। তিনি ২০০২ সালে বয়স্ক সাক্ষরতা আন্দোলন ও উপানুষ্ঠানিক শিক্ষার উপকরণ উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন চাঁদ সুলতানা সাক্ষরতা পুরষ্কার। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক অনেক লেখালেখি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com