শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সমাজে নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হলে সু শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেদের সন্তানকে শিক্ষিত করে গড়ে তুললে পিতা-মাতাকে শেষ বয়সে গিয়ে কষ্ট করতে হয় না। সন্তান সু-শিক্ষায় শিক্ষিত হলে মা-বাবাকে কষ্ট দিতে পারে না। তাই সকল অভিভাবকদেরই উচিত নিজের সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর হাইস্কুলে ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। যে কারণে গ্রামাঞ্চলের লোকজনও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছেন। এছাড়াও সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও তিনি নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত প্রায় সাড়ে ৯ বছরে এমপি আবু জাহির হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আড়াইশ’ শয্যার হাসপাতাল, আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালুসহ হবিগঞ্জ-লাখাইয়ে অসংখ্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন। যা স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো এমপি-মন্ত্রী করতে পারেননি। এ সময় তারা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত-নির্বিশেষে আগামী নির্বাচনে এমপি আবু জাহিরেকে আবারো নির্বাচিত করার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ এবং স্থানীয় জনতা তাদের বক্তব্যে একাত্মতা প্রকাশ করে হাত তুলে আগামীতেও এমপি আবু জাহিরকে নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। ৪তলা ভিত্তি বিশিষ্ট ১তলা এই ভবনটি নির্মাণ করেছে হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মির্জাপুর হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ ইকবালের সভাপতিত্বে হাইস্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ রফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ হিরাজ মিয়া ও বারো’র সরদার মোঃ আব্দুল লতিফ খান। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান, মকসুদ আলী, আব্দুর রউফ, সরদার আব্দুল বারিক, সরদার আব্দুল আলী, ফয়সল আহমেদ শামীম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান শামীম, হাইস্কুলের ভমিদাতা ভানু রায়, পান্না রায়, শুধাংশু রায়, মন্টু রায়, চিরঞ্জিব রায় রানা, আলহাজ্ব আব্দুর রশিদ, শফিক আহমেদ চৌধুরী, আব্দুল গনি মেম্বার, সাবেক মেম্বার আব্দুল হক, শিক্ষক মুফতি আশরাফুল ওয়াদুদ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়, আব্দাল উদ্দিন খান, আক্তার উদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরকে ফুল দিয়ে বরণ করেন মির্জাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সেবিকা রায়, সহকারী শিক্ষক রোকেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুল হক এবং নুরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আশরাফুল ওয়াদুদ চৌধুরী এবং গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্র জয়ন্ত দে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com