রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আওয়ামীলীগ প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে চেয়ারম্যান নির্বাচিত করুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, আগামী ২৩ মার্চ সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। তিনি বলেন, মোতাচ্ছিরুল ইসলামকে বিজয়ী করলে সদর উপজেলার অনেক উন্নয়ন হবে। কারন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনারস মার্কার পক্ষে দলীয় সকল নেতা কর্মীদেরকে একযোগে কাজ করে মোতাচ্ছিরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে শহর গণসংযোগ শেষে খাঁজা গার্ডেন সিটির সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি হবিগঞ্জ সদর উপজেলাকে ডিজিটাল উপজেলায় রূপান্তরিত করতে দলমত নির্বিশেষে মোতাচ্ছিরুল ইসলামকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে উপজেলাবাসীর প্রতি আহবান জানান। এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, মহাজোট প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বিজয়ী করতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পথসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, বাহুবল উপজেলা চেয়াম্যান মোঃ আব্দুল হাই, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com