শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে ডাকাতের আঘাতে এএসআই আহত ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন-পিয়াইম সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আলামিন (৩০) ও জুয়েল (২৮) নামে দু’ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতের আঘাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কাওসার আহম্মদ আহত হয়েছে। আহত এএসআইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কায়সার আহম্মদ জানান-রবিবার রাতে ছাতিয়াইন-পিয়াইম সড়কে একটি সংঘবন্ধ ডাকাতদল ডাকাতি করার প্রস্তুতিকালে পুলিশের একটি টহলদল ধাওয়া করে পিয়াইম গ্রামের কুখ্যাত ডাকাত আলামিন (৩০) ও জুয়েল (২৮) কে দু’জনকে গ্রেফতার করেন। এ সময় এ সময় ডাকাতের আঘাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কাওসার আহম্মদ আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের দু’রাউন্ড গুলি ছুড়ে। থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান-এ ব্যাপারে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com