বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আওয়ামীলীগ প্রার্থীদের বিজয়ী করুন দলীয় নেতাকর্মীদের প্রতি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, আগামী ২৩ মার্চ সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করুন। তিনি বলেন, বিগত ৫বছর আগে সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে অনুরোধ করে প্রার্থীতা প্রত্যাহার করানোর ফলে সৈয়দ আহমুদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। সেটা আওয়ামীলীগের পুরস্কার ছিল। কিন্তু তিনি আওয়ামীলীগের ব্যাপক উন্নয়নের কোন সুনাম করেননি। তিনি শুধু বিচার করা আর আওয়ামীলীগ সরকারের গাড়ি ব্যবহার করা ছাড়া জনগণের কোন কাজ করেননি। বিএনপি- জামায়াত ও যুদ্ধাপরাধীদের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যে রুখতে দলীয় সকল নেতা কর্মীদেরকে একযোগে কাজ করে প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহবান জানান।
গতকাল বুধবার দলীয় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম ও আনারস মার্কার সমর্থনে বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ প্রার্থীদের অবশ্যই বিজয়ী করতে হবে। তিনি বলেন, বহুরূপি দলীয় নেতা সেজে জনগণকে ধোকা দিয়ে এবার ভোট নেয়া যাবেনা। মোতাচ্ছিরুল ইসলাম একজন তরুন যুবক। তার পক্ষে কঠোর পরিশ্রম করা সম্ভব।
হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত আনারস মার্কার সমর্থনে বিকেলে শহরের চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট, সন্ধ্যায় পুরান মুন্সেফী এলাকার আরডি হল ও রাতে শায়েস্তানগর এলাকার মাছ বাজার হাই টাওয়ারের সামনে পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মত্তুজ আলী, চুনারুঘাট উপজেলা চেয়াম্যান মোঃ আবু তাহের, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com