রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে আইডিয়া জীবিকা প্রকল্পের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসুন প্লাস্টিক দূষন বন্ধ করি” প্লাস্টিক পুন ব্যবহার করি, না পারলে বর্জন করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইডিয়া জীবিকা প্রকল্প নবীগঞ্জের বিবিয়ানার উদ্যোগে উপজেলা প্রশাসন নবীগঞ্জ এর আয়োজনে গতকাল ৫ জুন ২০১৮ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উক্ত দিবসে দিন ব্যাপী কার্যক্রমের মধ্যে র‌্যালী পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন মোঃ আতাউল গণি উসমানি (সহকারী কমিশনার ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, এনামুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন জলবায়ূ পরিবর্তনের ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বেড়েই চলছে। উষ্ণতা এ ভাবে বাড়তে থাকলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ দেখা দেবে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে শতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবেনা, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার। জীবিকা প্রকল্প উপজেলা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সহকারী পরিদর্শক নয়ন মনি সরকার, সমবায় আইডিয়ার বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জীবিকা প্রকল্পের সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক শেভরন যৌথ উদ্যোগে বাস্তবায়ন সহযোগি আইডিয়ার সহায়তায় অক্টোবর ২০১৫ সাল হতে বৃহত্তর সিলেট অঞ্চলে ১১২টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ২০ হাজার দরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষ্যে জীবিকা প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com