সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে প্রাইভেট কারের ধাক্কা ও মিনিবাস চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম গোলজার মিয়া (৪৫)। তিনি আউশকান্দি ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত ইসকন্দর মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময়ে গোলজার মিয়া উল্লেখিত স্থানে সড়কের পাশ দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী প্রাইভেট কার ঢাকা মেট্রো (গ-১৫-২৩৩৬) পিছন দিক থেকে গোলজার মিয়াকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের মধ্যখানে পড়ে যান। এসময় সিলেটগামী মিনিবাস ঢাকা মেট্রো (ঝ-১১-১২০৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গোলজার নিহত হন। দুর্ঘটনার সাথে সাথে ঘাতক কার ও বাসকে আটক করে স্থানীয় জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com