বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রুহ্ আফজার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হামদার্দ ল্যাবরেটরীজের (ওয়াক্ফ) বহুল ব্যবহৃত পানীয় রুহ্ আফজার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে। ৩৫ ফলের রস দিয়ে তৈরি, বিশ্বের শ্রেষ্ঠ হালাল পানীয়সহ নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার ও ওয়েব সাইটে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে এ মামলা করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসান বুধবার (৩০ মে) এ মামলা করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ মে ভেজাল বিরোধী অভিযানের সময় সন্দেহবশত ‘রুহ আফজা স্বাস্থ্যকর ফলের শরবত’ সংগ্রহ করেন। এ শরবতের দাম ৮৮০ টাকা। পরে এ পণ্য সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন পত্রপত্রিকা, টিভি ও ইউটিউবে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এমনকি বিভিন্ন মূল্যবান ঔষধি গাছের নির্যাস আছে বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়। অথচ আসল পণ্যের সঙ্গে এসব বিজ্ঞাপনের কোনো মিল নেই। এটি এক ধরনের ধোকা।
এ ছাড়া এর কার্যকরিতা সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সুষ্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রোজা রাখার পর এটি পান করলে পানি শূণ্যতা, ক্লান্তি দূর সহ প্রায় ৫০টি রোগের উপশম হয়। অথচ কিভাবে রোগ দূর হয় তার কোনো ব্যাখ্যা নেই। ফ্রুট সিরাপ ও শরবত এত রোগের ওষুধ হতে পারে না বলেও মামলার বাদী উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com