শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ:) ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউশন” এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৭০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ”সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ:) ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউশন” এর উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গত শুক্রবার মুড়ারবন্দ মাজারে এই সহায়তা প্রদান করা হয়। ইনষ্টিটিউশন এর কর্ণদার জানান, হযরত শাহ সুফি সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ:) তাওয়াজ্জুহ বরকতে,”সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ:) ইন্টারন্যাশনাল ইনষ্টিটিউশন” অতি সংক্ষিপ্ত ও ছোট পরিসরে মানবকল্যানমূলক একটি সূচনা প্রকল্প। আমাদের বংশে চরমভাবে অর্থকষ্টগ্রস্ত পরিবারগুলোকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুখে হাসি ফুটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নরপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ আরিফুল হক, খান্দুরা হাবেলীর সৈয়দ আহমেদ বখত মতিন, সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামাল সাহেবের ছেলে সৈয়দ সাজ্জাদ মুরশেদ সোহান, সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়েজ হাসান বাবু, এলজিডি কর্মকর্তা সৈয়দ আতিকউল হক, সৈয়দ রিজভি আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com