শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার মাদক বিক্রেতা ও কলেজছাত্রের মধ্যে মাদক বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে স্নানঘাট গ্রামের বশির মিয়া নামে জনৈক ব্যক্তির সাথে কলেজছাত্র মহিদ মিয়ার মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল শুক্রবার বিকেলে বশির মিয়া তার লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রেসজ্জিত হয়ে মহিদ মিয়াকে ডাকাডাকি শুরু করেন। এ সময় মহিদ মিয়ার পক্ষের লোকজনও জড়ো হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধাঘণ্টারও বেশী সময় ধরে সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com