বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে সড়ক নির্মাণে টাকা লুটের নমুনা ॥ অভিনব দুর্নীতি ॥ নিচে খড় বিছিয়ে উপরে কার্পেটিং

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ নিছে খড় বিছিয়ে উপরে কার্পেটিং। চুনারুঘাটে একটি সড়কে পাকাকরণের কাজ এভাবেই চলছে। সড়ক পাকাকরণ কাজ তদারকি করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একজন সাইট অফিসার থাকার পরও ঠিকাদারের এহেন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে বিস্ময়ের সৃষ্টি করেছে। আলোচিত এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের নজরে এলে তিনি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তা পাকাকরণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
চুনারুঘাট স্থানীয় প্রকৌশল বিভাগ ও স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার শানখলা-দেউন্দি সড়কে পাকাকরণে ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ। কাজটি বি-বাড়িয়ার ঠিকাদার আমিনুল ইসলামের কাছ থেকে কিনে নেন শায়েস্তাগঞ্জ যুবলীগ নেতা কবির মিয়া। গত সপ্তাহখানেক সময় ধরে কাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্টান। রাতের আঁধারে কাজ করার কারণে স্থানীয় মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়। গত মঙ্গলবার এলাকাবাসী দলবদ্ধ হয়ে রাস্তার কার্পেটিং তুলার পর আসল রহস্য বেরিয়ে আসে। দেখা যায়- নিচে খড় বিছিয়ে উপরে কাপের্টিং করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার অবহিত করেন দু’নম্বরী কারবারের আবিষ্কারকরা। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার স্বচক্ষে প্রত্যক্ষ করে কাজ বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে ঠিকাদার পক্ষের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। তবে এলজিইডি’র সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, যে সমস্ত স্থানে কাজের গাফিলতি ধরা পড়েছে সেগুলো ঠিকঠাক করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন, রাস্তা নির্মাণে এ ধরণের দুর্নীতি খুবই ন্যাক্কারজনক। এই দূর্নীতির বিষয়ে তিনি চীফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com